মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,০১৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের দিন তাঁর জন্য তাঁর পিতা ও মাতাকে একত্রে উল্লেখ করেছিলেন। সা’দ (রাঃ) বলেন, মুশরিকদের একটা লোক মুসলিমদের জ্বালিয়ে মারছিলো। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে সা’দ তীর মারো। আমার পিতামাতা তোমার জন্য উৎসর্গ। আমি তার উদ্দেশ্যে একটা তীর বের করলাম যাতে ফলা (ধারালো অংশটি) ছিলো না, ওটা তার পাঁজরে লাগলে সে পড়ে গেলো, এতে তার লজ্জাস্থান প্রকাশিত হয়ে গেল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে হাসলেন, আমি তার মাড়ির দাঁত পর্যন্ত দেখতে পেলাম।