মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬০২
তিনি বলেন, উম্মু সুলায়ম (রাঃ) যিনি ছিলেন (এ হাদীসের রাবী) ইসহাকের দাদী-একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -এর কাছে এসে বললেন, আয়িশা (রাঃ) তখন তাঁর কাছে উপস্থিত ছিলেন -- ইয়া রাসুলুল্লাহ! মেয়ে লোক যদি ঘূমে পুরুষে যা দেখে তাই দেখে তবে পুরুষে যা করে তারও কি তাই করতে হবে বলে আপনি মনে করেন? তখন আয়িশা (রাঃ) বললেন, উম্মু সুলায়ম! তুমি নারী জাতিকে অপমানিত করেছ। তোমার ডান হাতে মাটি লাগুক। ('হাতে মাটি লাগুক' তার এ কথা ছিল ভাল উদ্দেশ্যে) অতঃপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়িশা (রাঃ)-কে বললেন, বরং তোমার ডান হাতে মাটি লাগুক। (এরপর উম্মু সুলায়ম এর জবাবে বললেন) হ্যাঁ, উম্মু সুলায়ম! সে গোসল করে ফেলবে যখন ঐরুপ দেখবে।