Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,০২৭

প্রায় ১ মিনিট · ১২১ শব্দ

তিনি বলেনঃ খন্দকের দিন আমি এবং উমর ইবনু আবূ সালামা, হাসসান (ইবনু সাবিত) এর কিল্লায় মহিলাদের সাথে ছিলাম। কখনো সে আমার দিকে ঝুকে পড়ত (পিঠ নিচু করে দিত), তখন আমি দেখতাম, আর কোন সময় আমি তার জন্য নিচু হতাম, তখন সে দেখত। আমার পিতাকে আমি চিনে ফেলতাম, যখন তিনি সমস্ত্র অবস্থায় ঘোড়ায় চড়ে বনূ কুরায়যার দিকে যেতেন। অন্য সূত্রে আবদুল্লাহ ইবনু যুবায়র (রাঃ) বলেন, আমি পিতার কাছে এ কথার উল্লেখ করলাম। তিনি বললেন, বাছা, তুমি আমায় দেখেছিলে,? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর শপথ! সেদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য তাঁর পিতামাতা উভয়কে একত্রে উল্লেখ করেছেন। আর বলেছেনঃ তোমার জন্য আমার মা-বাবা উৎসর্গ হোন।

ছবি বানান