Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,০৩৬

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

নাজরান থেকে লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বললো, ইয়া রাসুলাল্লাহ! আমাদেরকে একজন আমীন (বিশ্বস্ত) লোক দিন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আমি তোমাদের মাঝে একজন আমীন (বিশ্বস্ত) লোককে পাঠাবো, তিনি সত্যই আমীন, সত্যই আমীন। রাবী বললেন, লোকেরা অপেক্ষায় ছিল যে, (তিনি কাকে পাঠান)। রাবী বলেন, অবশেষে তিনি আবূ উবায়দা ইবনু জাররাহ (রাঃ) কে পাঠালেন।

ছবি বানান