মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,০৪৬
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সৈন্যদল প্রেরণ করলেন, এতে উসামা ইবনু যায়দকে আমীর (সেনাপতি) নিয়োগ করলেন। লোকেরা তাঁর নের্তৃত্ব নিয়ে সমালোচনা করলে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বললেনঃ এর নেতৃত্বের যদি তোমরা সমালোচনা কর, তোমরা এর পিতার নেতৃত্ব নিয়েও পূর্বে সমালোচনা করেছিলে। আল্লাহর শপথ! তার পিতা নের্তৃত্বের যোগ্য ছিল। সে আমার কাছে সবচে প্রিয় মানুষ ছিল। আর তারপর এখন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ হলেন [উসামা (রাঃ)]।