মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,০৭৬
তিনি বলেন, আমি শুনতাম যে, কোন নবীই মৃত্যুবরণ করবেন না, যতক্ষন না তাঁকে দুনিয়া ও আখিরাতের মধ্য থেকে একটি বেছে নেয়ার সাধীনতা দেওয়া হবে। মৃত্যু শয্যায় শায়িতাবস্থায় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তখন তাঁর আওয়াজ ভারী হয়ে গিয়েছিল, 'ওদের সাথে, যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, সিদ্দীক, শহীদ ও সৎকর্মশীল (লোকদের সাথে), তাঁরা কতই না ভালো বন্ধু।' আয়িশা (রাঃ) বলেনঃ আমার ধারণা তখনই তাঁকে ইখতিয়ার দেওয়া হয়েছিল।