মুসলিম শরীফ - হাদীস নং ৬,০৭৮
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থবস্থায় বলেছেনঃ কোন নবীই মৃত্যুবরণ করেন নি যতক্ষন না তিনি জান্নাতে তাঁর স্থানটি দেখে নিয়েছেন। আর তাঁকে ইখতিয়ার দেওয়া হয়েছে। আয়িশা (রাঃ) বলেন, যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থতায় আক্রান্ত হলেন, তখন তাঁর মাথা আমার রানের উপর, কিছুক্ষণ তিনি বেহুশ হয়ে রইলেন। হুশ ফিরে এলে তিনি ছাদের দিকে চেয়ে রইলেন। অতঃপর বলবেন, আল্লাহ, সুউচ্চ (জগতের) বন্ধুদের সাথে মিলিত কর। আয়িশা (রাঃ) বলেন, আমি বললাম, এখন তিনি আর আমাদের গ্রহণ করবেন না। আয়িশা (রাঃ) বলেন, তখন আমার ঐ হাদীসটি মনে পড়লো যেটি তিনি সুস্থ থাকাকালে বলেছিলেন যে, কোন নবী মৃত্যুবরণ করেন না, যতক্ষন না তিনি জান্নাতে তাঁর স্থানটি দেখে নেন। এরপর তাঁকে ইখতিয়ার দেওয়া হয়। আযেশা (রাঃ) বলেন, এটাই সেই শেষ কথা যা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অর্থাৎ তার উক্তি “হে আল্লাহ! উচ্চ মর্যাদাসম্পন্ন বন্ধুদের সাথে”।