মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,০৯৬
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের পর আবূ বকর (রাঃ) উমর (রাঃ) কে বললেন, চলো উম্মু আয়মানের কাছে যাই, তাঁর সঙ্গে সাক্ষাত করতে যাবো যেমন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সাক্ষাতে যেতেন। যখন আমরা তার কাছে গেলাম, তখন তিনি কাঁদতে লাগলেন। তাঁরা দুজন বললেন, তুমি কাঁদছ কেন? আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা তাঁর রাসুলের জন্য বেশি উত্তম। উম্মু আয়মান (রাঃ) বললেন, এজন্য আমি কাদছি না যে, আমি জানি না আল্লাহর কাছে যা কিছু আছে তা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য উত্তম; বরং এ জন্য আমি কাদছি যে, আসমান থেকে ওহী আসা বন্ধ হয়ে গেলো। উম্মু আয়মানের এ কথা তাঁদের মধ্যেও কান্নার আবেগ সৃষ্টি করল। সুতরাং তারাও তার সাথে কাঁদতে লাগলেন।