মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১০৩
মিনজাব ইবনু হারিস তায়মী, সাহল ইবনু উসমান, আবদুল্লাহ ইবনু আমির ইবনু যুরারাহ হাজরামী, সুয়ায়দ ইবনু সাঈদ ও ওয়ালীদ ইবনু শুজা (রহঃ) ... আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন, যখন এ আয়াত অবতীর্ণ হলোঃ “যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদের রক্ষিত বস্তুর মধ্যে কোন অসুবিধা নেই যখন তারা (আল্লাহকে) ভয় করে এবং ঈমানদার হয়” ...... শেষ পর্যন্ত (৫ঃ ৯৩), রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাকে বললেন, “আমাকে বলা হয়েছে যে, তুমিও এদের অন্তর্ভুক্ত।”