Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,১০৭

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, আমরাআবদুল্লাহ কতিপয় সাহাবীর সঙ্গে আবূ মূসা (রাঃ) এর বাড়িতে ছিলাম। তাঁরা একটি কুরআন শরীফ দেখছিলেন। আবদুল্লাহ উঠে দাঁড়ালেন (চলে গেলেন)। তখন আবূ মাসউদ বললেন, আল্লাহর অবতীর্ণ কিতাব সম্পর্কে দন্ডায়মান ব্যক্তির চেয়ে বেশি পরিজ্ঞাত কোন মানুষ তাঁর পর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গেছেন বলে আমি জানি না। আবূ মূসা (রাঃ) বললেন, আপনি যদি এ কথা বলেন, তবে তার কারণ, তাঁর অবস্থা এ ছিল যে, যখন আমরা অনুপস্থিত থাকতাম, তখন সে থাকতো উপস্থিত; আর আমাদের যখন বাধা দেওয়া হতো, তখন তাঁকে প্রবেশাধিকার দেওয়া হতো।

ছবি বানান