Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,১০৯

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

তিনি বলেন, 'আর যে ব্যক্তি কোন কিছু আত্মসাৎ করবে, কিয়ামতের দিন সে যা আত্মসাৎ করেছে তা নিয়ে সে উঠবে।' অতঃপর বললেন, তোমরা আমাকে কার কিরাআত অনুসরনে পড়ার কথা বল? আমি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে সত্তরের ঊর্ধ্বে সুরা পড়েছি। আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবাগণ জানেন যে, আমি তাঁদের মধ্যে কুরআন সম্পর্কে সর্বাধিক পরিজ্ঞাত। আমি যদি জানতাম যে, আর কেউ আমার চেয়ে বেশি কুরআন জানে, তবে আমি তার দিকে সফর করে যেতাম। শাকীক (রহঃ) বলেনঃ আমি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের বিভিন্ন মজলিসে বসেছি। তার (আবদুল্লাহ ইবনু মাসঊদের) এ বক্তব্যকে রদ করতে কাউকে শুনি নি এবং তাকে দোষারোপ করতেও শুনি নি।

ছবি বানান