মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১১৮
আবূ দাঊদ সুলায়মান ইবনু মা’বাদ (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যুগে কে কে কুরআন একত্রিত করেছিলেন? তিনি বললেন, চারজন, ঐদের সবাই আনসারী। উবাই ইবনু কা’ব, মুয়ায ইবনু জাবাল, যায়দ ইবনু সাবিত ও আনসারদের মধ্যে একজন তাঁর কুনিয়াত আবূ যায়দ (রাঃ)।