মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১২০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনু কা’ব (রাঃ) কে বললেনঃ আল্লাহ তাআলা আমাকে আদেশ করেছেন, তোমাকে لَمْ يَكُنِ الَّذِينَ كَفَرُوا (সূরা বায়্যিনাহ) পড়ে শোনাবার জন্য। উবাই (রাঃ) বললেন, আল্লাহ তাআলা কি আমার নাম নিয়েছেন? তিনি বললেন, হ্যাঁ। আনাস (রাঃ) বলেন, উবাই (রাঃ) তখন কেঁদে ফেললেন। ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) ... কাতাদা (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আনাসকে বলতে শুনেছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাইকে অনুরূপ কথা বলেছেন।