মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১২৪
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এক জোড়া রেশমী পোশাক হাদিয়া দেওয়া হল। সাহাবারা তখন তা স্পর্শ করে এর কোমলতায় আশ্চর্যবোধ করতে লাগলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা এ কোমলতায় আশ্চর্যাম্বিত হচ্ছো? জান্নাতের মধ্যে সা’দ ইবনু মুআয এর রুমালগুলো হবে এর চেয়েও উত্তম ও মোলায়েম।