মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১২৭
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মিহি রেশমের একটি জোব্বা হাদিয়া দেওয়া হলো। অবশ্য নবীসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশম পরতে নিষেধ করতেন। লোকেরা এতে (এর কোমলতায়) আশ্চর্যাম্বিত হলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ যার কবজায় মুহাম্মদের জীবন, তাঁর কসম! জান্নাতে সা’দ ইবনু মুআযের রুমালগুলো এর চেয়েও উৎকৃষ্ট।