মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৩১
মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) থেকে বর্ণনা করেন যে, আমার পিতা উহুদের দিন শহীদ হলেন, আমি তাঁর মুখ থেকে কাপড় সরাই আর কাদি। লোকেরা আমাকে বারণ করলো। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নিষেধ করেননি। আর আমরের মেয়ে ফাতিমাও তার জন্য কাঁদতে থাকলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে (কেউ) তার জন্য কাঁদুক বা নাই কাঁদুক, ফিরিশতাগণ তার উপর আপন পাখার ছায়া বিস্তার করে রয়েছে, যতক্ষন না তোমরা তাকে উঠিয়ে নিয়েছ।