Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬১৫

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, আমার খালা মায়মুনা (রাঃ) আমার নিকট বর্ণনা করেন যে, আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানবাত থেকে গোসলের জন্য পানি এগিয়ে দিলাম। তিনি উভয় হাতের কবজা পর্যন্ত দুইবার অথবা তিনবার ধুইলেন। তারপর উভয় হাত পাত্রের মধ্যে ঢুকালেন তারপর লজ্জাস্থানে পানি ঢেলে দিলেন এবং বাম হাত দিয়ে তা ধুয়ে ফেললেন। তারপর তাঁর বাম হাত ভাল করে ঘষলেন। তারপর সালাত (নামায/নামাজ)-এর উযূর ন্যায় উযূ (ওজু/অজু/অযু) করলেন। তারপর আজলাভরে তিন আজলা পানি মাথার ওপর ঢেলে দিলেন। তারপর তাঁর উভয় পা ধুইলেন। তারপর আমি তাকে রুমাল দিলাম, কিন্তু তিনি তা ফেরত দিলেন।

ছবি বানান