মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৬৪
আবূ বকর ইবনু আবূ শায়বা ও আবূ কুরায়ব (রহঃ) ... হিশাম থেকে তাঁর পিতার সুত্রে বর্ণনা করেন যে, হাসসান ইবনু সাবিত (রাঃ) সেসব লোকের মধ্যে শামিল ছিলেন, যারা আয়িশা (রাঃ) সম্পর্কে বাড়াবাড়ি করেছিলেন। তাই আমি তাকে গালাগালি করেছিলাম। তখন আয়িশা (রাঃ) বললেন, হে আমর ভগ্নিপুত্র! তাকে ছেড়ে দাও। কেননা তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে কাফিরদের বিরুদ্ধে (ব্যাঙ্গ) কবিতা দ্বারা প্রতিরোধ করতেন।