মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৬৬
তিনি বলেন, (একদা) আমি আয়িশা (রাঃ) এর কাছে গেলাম। তখন তাঁর কাছে হাসসান ইবনু সাবিত (রাঃ) উপস্থিত ছিলেন। তিনি সে সময় তাঁর জন্য কবিতা আবৃতি করে শোনাচ্ছিলেন এবং তাঁর কবিতাটির কয়েকটি পংক্তি দ্বারা (নবীর) স্তুতিকাব্য আবৃতি করছিলেন। তিনি বলছিলেন, “তিনি সতী (আত্মা)! বুদ্ধিমতী, কোন সন্দেহ দ্বারা তাকে অপবাদ দেয়া যাবে না। তিনি উদাসীনদের গোশত থেকে অভুক্ত থেকে ক্ষুধার্ত অবস্থায় শয্যা ত্যাগ করেন (কারো গিবত করেন না)” তখন আয়িশা (রাঃ) তাকে বললেন, কিন্তু আপনি তো এমন নন। মাসরুক (রাঃ) বলেন, আমি তাকে (আয়িশাকে) বললাম, আপনি তাকে আপনার কাছে প্রবেশের অনুমতি দেন কেন? অথচ আল্লাহ বলেছেনوَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ “এবং তার মধ্যে যে এ ব্যাপারে [আয়িশা (রাঃ)]–র দুর্নাম করার ব্যাপারে প্রধান ভুমিকা গ্রহন করেছেম তাঁর জন্য রয়েছে মহাশাস্তি” (২৪ঃ ১১) তখন আয়িশা (রাঃ) বললেন, এর চাইতে কঠিন শাস্তি আর কি হতে পারে যে, সে অন্ধ হয়ে গিয়েছে? এরপর তিনি বললেন, তিনি তো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষ থেকে তাদের (কাফিরদের) বিরুদ্ধে কবিতা দ্বারা প্রতিহত (যুদ্ধ) করতেন অথবা ব্যাঙ্গ কবিতার দ্বারা বাকযুদ্ধ করতেন।