Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৭৯

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

হারুন ইবনু আবদুল্লাহ (রহঃ) ... জাবির ইবনু আবদুল্লাহ (রাঃ) বলেন যে, আমাকে উম্মু মুবাশ্‌শির (রাঃ) অবহিত করেছেন যে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে হাফসা (রাঃ) এর কাছে বলতে শুনেছেন, ইনশাআল্লাহ্‌ (আল্লাহ্‌ চাহে) তো (হুদায়বিয়ায় বাবলা) গাছের নিচে বায়য়াত (রিদওয়ানে) অংশগ্রহণকারীদের কেউই জাহান্নামে প্রবেশ করবে না। তিনি (হাফসা) বললেন, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ! (কেন যাবে না?)। তখন তিনি তাকে ধমক দিলেন। হাফসা (রাঃ) বলেছিলেন, আল্লাহ্‌ তা’আলা বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই, যে তাতে (জাহান্নামে) অবতরন না করবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ্‌ তো এও বলেছেনঃثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا অতঃপর যারা তাকওয়া অবলম্বন করেছে আমি তাদের নাজাদ দেব এবং যালিমদের অধমুখে জাহান্নামে নিক্ষেপ করব।

ছবি বানান