Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৮৪

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

আব্বাস ইবনু আবদুল আযীয আল আম্বারী (রহঃ) ... ইবনু আব্বাস (রাঃ) বর্ণনা করেন যে, মুসলিমরা আবূ সুফিয়ানের দিকে তাকাতেন না এবং তাঁর সঙ্গে উঠাবসা করতেন না। তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইয়া নবীয়াল্লাহ। তিনটি জিনিস আমাকে দেওয়া হয়েছে। তিনি বললেন, হ্যাঁ। তিনি (আবূ সুফিয়ান) বললেনঃ আমার কাছে আরবের সর্বাপেক্ষা উত্তম ও সুন্দরী উম্মে হাবীবা বিনতে আবূ সুফিয়ান (রাঃ) ছিল, যাকে আমি আপনার সঙ্গে বিয়ে দিয়েছি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হ্যাঁ। আবূ সুফিয়ান (রাঃ) আবার বললেন, আমার পুত্র মুআবিয়া যাকে আপনি ওহী লিখক নিযুক্ত করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। আবূ সুফিয়ান (রাঃ) বললেন, আমাকে কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করার আদেশ দিন, যেমন আমি (ইসলাম গ্রহণের পূর্বে) মুসলিমদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছিলাম। তিনি বললেন, বেশ তো, হ্যাঁ। আবূ যুমায়ল (রাঃ) বলেন, যদি তিনি এই সব বিষযে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রশ্ন না করতেন তাহলে তিনি তা দিতেন না। কেননা, তার কাছে যা চাওয়া হত (তা দিয়ে দিতেন)।

ছবি বানান