মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৮৬
আবূ সুফিয়ান (রাঃ) একদল লোকের সাথে সালমান ফারসী (রাঃ), সুহায়ব (রাঃ) ও বিলাল (রাঃ)-এর কাছে এলেন। তখন তাঁরা বললেন, আল্লাহর তরবারীসহ আল্লাহর দুশমনদের গর্দানে যথাসময়ে তার লক্ষ্যস্থলে আঘাত করেনি। বর্ণনাকারী বলেন, আবূ বকর (রাঃ) বললেন, তোমরা কি একজন প্রবীণ কুরায়শ নেতাকে এমন কথা বলছ? এরপর তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে তাকে বিষয়টি অবহিত করলেন। তখন তিনি (রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ হে আবূ বকর! তুমি বোধ হয় তাদের রাগিয়েছ। যদি তুমি তাদের রাগিয়ে থাক তাহলে তুমি তাদের রবকেই রাগিয়েছ। এরপর আবূ বকর (রাঃ) তাদের কাছে এলেন এবং বললেন, হে ভাই সকল! আমি তোমাদের রাগিয়েছি, তাই না? তারা বললেন, না, হে ভাই! আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন।