মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৯১
তিনি বলেন, আমি আনাস (রাঃ) কে বলতে শুনেছি যে, এক আনসারী মহিলা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। বর্ণনাকারী বলেন, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সঙ্গে নির্জনে আলাপ করলেন এবং বললেন, যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, তোমরা আমরা কাছে সর্বাপেক্ষা প্রিয় মানুষ। তিনি এই কথাটি তিনবার বলেন। ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ) অন্য সুত্রে বাকর ইবনু আবূ শায়বা ও আবূ করায়ব (রহঃ) ... শু’বার সুত্রে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন।