মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,১৯৬
তিনি বলেন, আমি আবূ উসায়দ (রাঃ) কে ইবনু উতবার কাছে ভাষণ দিতে শুনেছি যে, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আনসারদের ঘরসমুহের মধ্যে উত্তম গোত্র হচ্ছে বনু নাজ্জার, বনু আবদুল আশহাল, বনু হারিছ ইবনু খাযরাজ এবং বনু সাইদাহ। তিনি বলেন, আল্লাহর কসম! আমি যদি এই বিষয়ে কাউকে (মর্যাদায়) প্রাধান্য দিতাম তাহলে আমার গোত্রকে অগ্রাধিকার দিতাম।