মুসলিম শরীফ - হাদীস নং ৬,২১৫
তিনি বলেন, আকরা ইবনু হাবিস (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। এরপর তিনি বললেন, আপনার হাতে বাইয়াত গ্রহন করেছেন। হাজীদের মাল সামান চুরিতে অভস্ত্য আসলাম, গিফার, মুযায়না ও জুহায়নার লোকেরা (জুহায়নার উল্লেখের ব্যাপারে রাবী মুহাম্মদের সন্দেহ)। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি মনে কর? যদি আসলাম, গিফার, মুযায়না ও জুহায়না (নামটি উল্লেখে রাবীর সন্দেহ) ও বনূ তামীম, বনূ আমির, আসাদ ও গাতফানের চাইতে উত্তম হলে (কেমন হয়)। আর তাহলে এরা লোকসানের সম্মুখীন হবে, ক্ষতিগ্রস্ত হবে কে? তখন তিনি (আবার) বললেন, হ্যাঁ। এরপর তিনি (রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ সেই সত্তার কসম যার নিয়ন্ত্রণে আমার জীবন, নিশ্চয়ই এরা তাদের তুলনায় উত্তম। তবে ইবনু আবূ শায়বার হাদিসে রাবী মুহাম্মদের সন্দেহের কথাটির উল্লেখ নেই।