মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২১৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা বলতো যে, যদি জুহায়না, আসলাম, গিফার গোত্র বনূ তামীম, বনূ আবদুল্লাহ ইবনু গাতফান ও আমির ইবনু সা’সা’আহ এর চাইতে উত্তম হয়? (এ কথা বলার সময়) তিনি তাঁর আওয়াজ বুলন্দ করলেন। তখন তারা বললেন, ইয়া রাসুলাল্লাহ! তবে তারা ধ্বংস হয়ে গেছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন তিনি বললেন, নিশ্চয়ই এরা তাদের চাইতে উত্তম। তবে আবূ কুরায়ব (রহঃ) এর বর্ণিত হাদিসে “তোমরা বলতো যে যদি জুহায়না, মুযায়না, আসলাম, ও গিফার” – এভাবে কথাটির উল্লেখ রয়েছে।