মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২২৮
হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) বলেন যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, কুরায়শী মহিলারা সর্বোত্তম মহিলা। তারা উটের পিঠে সাওয়ার হয়ে থাকেন। তারা শিশুদের প্রতি অধিক মমতাময়ী এবং স্বামীর ধন-সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে অধিক যত্নবান। বর্ণনাকারী বলেন, আবূ হুরায়রা (রাঃ) এরপর বলতেন, মারযাম বিনত ইমরান (রাঃ) কখনো উটের পিঠে আরোহণ করেননি।