মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৩৩
আবূ জাফর মুহাম্মাদ ইবনু সাব্বাহ (রহঃ) ... আসিম ইবনুল আহওয়াল (রহঃ) বর্ণনা করেন যে, আনাস ইবনু মালিক (রাঃ) কে জিজ্ঞাসা করা হল, আপনার কাছে এ মর্মে রেওয়ায়াত পৌঁছেছে কি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ইসলামে কোন হিলফ-(মৈত্রী বন্ধন নেই)? তখন আনাস (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরায়শ ও আনসারদের মধ্যে তাঁর ঘরে বসেই মৈত্রী স্থাপন করেছিলেন।