Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৫১

প্রায় ১ মিনিট · ৮৬ শব্দ

তিনি বলেন যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তাঁর ইন্তেকালের এক মাস পুর্বে বলতে শুনেছি যে, তোমরা আমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করছ, অথচ তার জ্ঞান তো আল্লাহরই কাছে। আমি আল্লাহর কসম করে বলছি যে, পৃথিবীতে এমন কোন প্রাণবন্ত জীব নেই, যার উপর একশ বছর পূর্ণ হবে। মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ... ইবনু জুরায়জের সুত্রে এই সনদে হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি 'তার ওফাতের এক মাস পূর্বে' কথাটি উল্লেখ করেননি।

ছবি বানান