মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৬৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ অচিরেই তোমরা মিসর জয় করবে। সেটা এমন একটি দেশ, যেখানে ’কীরাত’ নামের মুদ্রা প্রচলিত। যখন তোমরা সেই দেশ জয় করবে তখন সেখানকার অধিবাসীদের সঙ্গে সদাচারন করবে। কেননা তাদের জন্য রয়েছে দায়িত্ব ও আত্মীয়তার সম্পর্ক। অথবা তিনি বলেছেনঃ যিম্মাদারী ও দাম্পত্য সম্পর্কে রয়েছে। যখন তোমরা সেখানে দু’ব্যক্তিকে একখানি ইটের জায়গা নিয়ে ঝগড়া করতে দেখবে তখন সেখান থেকে সরে পড়বে। রাবী আবু যার (রাঃ) বলেন, এরপর আমি যখন আবদুর রহমান ইবন শুরাহবীল ইবন হাসান ও তার ভাই রাবী’আকে একখানি ইটের জায়গা নিয়ে ঝগড়া করতে দেখলাম তখন আমি সেখান থেকে বেরিয়ে পড়লাম।