মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৮২
মক্কা মুয়াযযামার এক রাস্তায় আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) এর সঙ্গে এক বেদুঈনের সাক্ষাৎ হল। আবদুল্লাহ (রাঃ) তাঁকে সালাম দিলেন এবং তিনি যে গাধার পিঠে সাওয়ার হতেন সে গাধা তাকে সাওয়ারীর জন্য দিয়ে দিলেন। তিনি তাঁর মাথার পাগড়ী তাকে দান করলেন। তখন আবদুল্লাহ ইবনু দ্বীনার (রহঃ) তাকে বললেন যে, আমরা তাকে বললাম, আল্লাহ আপনার মঙ্গল করুন। বেদুঈনরা তো অল্পতেই তুষ্ট হয়ে যায়। (এত দেওয়ার প্রয়োজন কী ছিল?) তখন আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) বললেন, এই ব্যক্তির পিতা উমর ইবনুল খাজব (রাঃ) এর বন্ধু ছিলেন। আর আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, কোন ব্যক্তির সর্বোত্তম নেকীর কাজ হচ্ছে তার পিতার বন্ধুজনের সঙ্গে সদাচারনের সম্পর্ক রক্ষা করা।