মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৮৬
তিনি বলেন, আমি মদ্বীনা মুনাওয়ারাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে এক বছর অবস্থান করি। আর একটি মাত্র কারণ আমাকে হিজরত থেকে বিরত রাখে। তা হল দ্বীনের ব্যাপারে জিজ্ঞাসা করার সুযোগ। আমাদের কেউ যখন হিজরত করে আসতো তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে কোন কিছু জিজ্ঞাসা করতো না। তিনি বলেন, অতএব আমি তাঁকে পূণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেনঃ সদাচারণই পূণ্য আর যা তোমার অন্তরে খটকা সৃষ্টি করে এবং তুমি যা লোক সন্মুখে প্রকাশ করতে অপছন্দ কর, তাই পাপ।