মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,২৯৩
আবদুল মালিক ইবনু শুআয়ব ইবনু লায়স (রহঃ) ... আনাস ইবনু মালিক (রাঃ) বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি তার জীবিকার প্রশস্ততা চায় এবং সে দীর্ঘায়ু কামনা করে, সে যেন তার আত্নীয়তার সম্বন্ধ সংযুক্ত রেখে চলে।