Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩১২

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করা হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যারা আল্লাহর সঙ্গে শরীক স্থাপন করে না। তবে সে ব্যক্তিকে নয়, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর বলা হবে, এই দুজনকে আপোষ রফা করার জন্য অবকাশ দাও, এই দুজনকে আপোষ রফা করার জন্য অবকাশ দাও, এই দু-জনকে আপোষ রফার জন্য অবকাশ দাও। যুহায়র ইবনু হারব (রহঃ) ... অন্য সূত্রে কুতায়বা ইবনু সাঈদ ও আহমাদ ইবনু আবাদাহ দাব্বী (রহঃ) ... সুহায়ল (রাঃ) এর পিতার সুত্রে মালিকের সনদে তার হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে দারাওয়ার্দী (রহঃ) বর্ণিত হাদীসে ইবনু আবাদাহ এর বর্ননায় إِلاَّ الْمُتَهَاجِرَيْنِ আছে। আর কুতায়বা, (রহঃ) বলেছেন,إِلاَّ الْمُهْتَجِرَيْنِ (তবে সম্পর্ক পরিত্যাগকারী দুজনকে ক্ষমা করা হবে না)।

ছবি বানান