মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৩৫
তিনি বলেন, যখন এই আয়াতمَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ (যে ব্যক্তি মন্দ কাজ করে, তাকে তার শাস্তি দেয়া হবে) অবতীর্ণ হল তখন কতক মুসলমাল ভয়ানক দুশ্চিন্তায় পড়ে গেলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা মধ্যম পন্থা অবলম্বন কর এবং সঠিক পন্থায় চলমান থাক। একজন মুসলিম তার প্রত্যেকটি বিপদের বিনিময়ে এমনকি সে আছাড় খেলে কিংবা তার শরীরে কোন কাঁটা বিদ্ধ হলেও তাতে তার (গোনাহের) কাফফারা হয়ে যায়। ইমাম মুসলিম (রহঃ) বলেন, সনদের মধ্যবর্তী রাবী ইবন আবূ মুহায়সিন ছিলেন মক্কার অধিবাসী উমর ইবনু আবদুর রহমান ইবনু মুহায়সিন (রহঃ)।