মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৪২
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক মুসলিম আরেক মুসলিমের ভাই। সে তার প্রতি যুলুম করে না এবং তাকে দুশমনের হাতে সোপর্দও করে না। যে ব্যক্তি তার ভাই এর প্রয়োজন পূরণ করবে আল্লাহ তার প্রয়োজন পূরণের দায়িত্ব গ্রহন করবেন। আর যে ব্যক্তি কোন মুসলিমের বিপদ দূর করবে, আল্লাহ তায়ালা তার বিনিময়ে কিয়ামত দিবসে তাকে বিপদ থেকে উদ্ধার করবেন। যে ব্যক্তি মুসলিমের দোষক্রটি গোপন রাখবে, আল্লাহ তা’আলা কিয়ামত দিবসে তার দোষক্রটি গোপন রাখবেন।