মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬৩৫
সাকীফ-এর প্রতিনিধি দল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞেস করল, আমাদের দেশ হল শীত প্রধান দেশ। সুতরাং কিভাবে গোসল করতে হবে? তিনি বললেন, আমি তো আমার মাথায় তিনবার পানি ঢেলে দেই। ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া এবং ইবনু সালিমের বর্ণনার মাঝে শব্দগত কিছু পার্থক্য আছে, কিন্তু অর্থের দিক থেকে কোন পার্থক্য নেই।