মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৬০
একদা এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রবেশের অনুমতি চাইল। তখন তিনি বললেনঃ তোমরা তাকে আসার অনুমতি দাও। সে তো সমাজের নিকৃষ্ট ব্যক্তি (অথবা বললেন) তার গোত্রের সর্বাপেক্ষা মন্দ লোক। সে যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে প্রবেশ করল তখন তিনি তার সঙ্গে নম্র ভাষায় কথা বললেন। তখন আয়িশা (রাঃ) বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি তো তার সমন্ধে যা বলার বললেন। এরপর তার সাথে নম্র ভাষায় কথা বললেন? তিনি বললেন, হে আয়িশা! কিয়ামতের দিনে আল্লাহর কাছে ঐ ব্যক্তি নিকৃষ্ট স্তরের বলে গণ্য হবে, যাকে লোকজন তার দুর্ব্যবহারের জন্য পরিত্যাগ করে।