Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৬৮

প্রায় ১ মিনিট · ৯২ শব্দ

তিনি বলেন, একদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক সফরে ছিলেন। সে সময় এক আনসারী মহিলা একটি উষ্ট্রীর পিঠে সাওয়ার ছিলেন। তিনি (তার (আচরণে) বিরক্ত হয়ে তার উপর লানত করলেন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা শুনে বললেনঃ এর উপরে যা আছে তা নিয়ে নাও এবং একে ছেড়ে দাও। কেননা, সে তো অভিশপ্ত হয়ে পড়েছে। তখন ইমরান (রাঃ) বললেন, আমি যেন সেই উষ্ট্রীটি এখনও দেখছি, যে মানুষের মাঝে হাঁটছে; অথচ কেউ তাকে বিরক্ত করছে না।

ছবি বানান