মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৭৩
আবদুল মালিক ইবনু মারওয়ান উম্মু দারদা (রাঃ) এর কাছে তার নিজের পক্ষ থেকে কিছু গৃহ নির্মাণ সামগ্রী পাঠালেন। রাতে আবদুল মালিক নিদ্রা থেকে জেগে তার খাদিমকে ডাকলেন। সে তার কাছে আসতে দেরী করে ফেলল। এতে তিনি তাকে লা’নত করলেন। সকাল হলে উম্মু দারদা (রাঃ) তাঁকে বললেন, আমি শুনলাম যখন আপনি রাতে আপনার খাদিমকে ডেকেছিলেন তখন তাকে অভিশাপ দিয়েছেন? এরপর তিনি বললেন, আমি আবূ দারদা (রাঃ) কে বলতে জনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ লানতকারীরা কিয়ামত দিবসে সুপারিশকারী কিংবা সাক্ষ্যদাতা হতে পারবে না।