মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৭৭
তিনি বলেন, একবার দু’জন লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলো। তারা তাঁর সঙ্গে কোন বিষয়ে আলোচনা করল। তা কী ছিল, আমি জানি না। এরপর তারা তাঁকে অসন্তুষ্ট করেছিল। তিনি তাদের উভয়কে লানত করলেন এবং তিরস্কার করলেন। যখন তারা বের হয়ে গেল আমি বললাম, ইয়া রাসুলাল্লাহ! সবাই আপনার কাছ থেকে কল্যাণ লাভ করল। আর এরা দুজনে কিছুই পাবে না। তিনি বললেনঃ সে কী ব্যাপার! তিনি [আয়িশা (রাঃ)] বললেন, আপনি তো তাদের উভয়কে লানত দিয়েছেন এবং তিরস্কার করেছেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি জান আমার প্রতিপালকের সঙ্গে এ বিষয়ে আমার কী শর্তাশর্তি হয়েছে? আমি বলেছি হে আল্লাহ! আমি একজন মানুষ। আমি কোন মুসলিমকে লা’নত করলে কিংবা তিরস্কার করলে তা তুমি তার জন্য পবিত্রতা ও প্রতিদান বানিয়ে দিও।