Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৮৫

প্রায় ১ মিনিট · ৯৭ শব্দ

তিনি বলেন, আমি আবূ হুরায়রা (রাঃ) কে বলতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ “হে আল্লাহ্‌! মুহাম্মাদ তো একজন মানুষ। তিনি রাগান্বিত হন যেভাবে একজন মানুষ রাগান্বিত হয়। আর আমি আপনার কাছ থেকে এ প্রতিশ্রুতি গ্রহন করছি, (আমার আশা) আপনি কখনো তার বিপরীত করবেন না। সুতরাং কোন মু’মিনকে আমি কষ্ট দিলে কিংবা তাকে গালি দিলে অথবা তাকে কোড়া লাগালে তা আপনি তার জন্য কাফফারা ও নৈকট্য (লাভের ওসীলা) বানিয়ে দিন, যার দ্বারা কিয়ামত দিবসে সে আপনার নৈকট্য লাভ করবে।

ছবি বানান