মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৩৯০
তিনি বলেন, একদিন আমি বালকদের সঙ্গে খেলাধুলা করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে এলেন। সে সময় আমি একটি দরজার আড়ালে আত্মগোপন করলাম। তিনি বলেন, তিনি আমাকে (আদর করে) কাঁধে থাপ্পড় দিলেন এবং বললেন, যাও, মুআবিয়াকে আমার নিকট ডেকে আন। তিনি বলেন, তখন আমি তাঁর কাছে গেলাম এবং বললাম, তিনি আহার করেছেন। (আমি ফিরে এলে) তিনি বলেন, এরপর তিনি আমাকে আবার বললেন, যাও, মুয়াবিআকে আমার কাছে ডেকে আন। তখন আমি তার কাছে গেলাম এবং (ফিরে এসে) বললাম, তিনি আহার করেছেন। তখন তিনি বললেন, আল্লাহ্ যেন তার উদর পূর্তি না করেন। ইবনুল মুসান্না (রহঃ) বলেন, আমি উমায়্যাকে বললাম, حَطَأَنِي এর অর্থ কি? তিনি বললেন, قَفَدَنِي قَفْدَةً অর্থাৎ তিনি আমাকে (আদর করে) কাঁধে চাপড় দিলেন।