মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪০০
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সত্যবাদিতা তো নেকী; আর নেকী জান্নাতের পথ প্রদর্শন করে। কোন বান্দা সত্যের সাধনা করলে অবশেষে সত্যবাদী হিসাবে তার নাম লিপিবদ্ধ করা হয়। আর মিথ্যা তো পাপ এবং পাপ জাহান্নামের পথে পরিচালিত করে। আর কোন বান্দা মিথ্যায় লেগে থাকলে অবশেষে তার নাম মিথ্যাবদী হিসেবে লিপিবদ্ধ করা হয়। ইবনু আবূ শায়বা (রহঃ)তার বর্ণিত হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন।