মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪০৩
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের মধ্যে কাকে সন্তানহীন বলে গণ্য কর। বর্ণনাকারী বলেন, আমরা যার সন্তান হয় না তাকেই সন্তানহীন মনে করি। তিনি বললেন, সে ব্যক্তি সন্তানহীন নয় বরং সেই ব্যক্তই সন্তানহীন, যে তার কোন সন্তান আগে পাঠায়নি (অর্থাৎ যার জীবদ্দশায় তার সন্তান মৃত্যূবরণ করেনি)। তিনি বললেনঃ তোমরা তোমাদের মধ্যে কাকে পালোয়ান বলে গণ্য কর? আমরা বললাম, যাকে লোকেরা কুস্তিতে হারাতে পারে না। তিনি বললেনঃ তা নয়; বরং (প্রকৃত বীর সেই) যে ক্রোধের সময় নিজেকে বশে রাখতে পারে।