Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪০৯

প্রায় ২ মিনিট · ১৫৩ শব্দ

তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে দু’ব্যক্তি বাকবিতন্ডা করছিল। তাদের একজন ভয়ানক ক্রোধানিত হন এবং তার চেহারা রাগে লাল হয়ে গেল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি তাকিয়ে বললেনঃ আমি এমন একটি কালেমা জানি যা পাঠ করলে তা (ক্রোধ) তার থেকে চলে যায়। (আর তা হল)أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তখন যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনেছেন, তাদের মধ্য থেকে একজন সেই ব্যক্তির দিকে উঠে দাঁড়িয়ে বলল, তুমি কি জান, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাত্র কী বলেছেন? তিনি বলেছেনঃ অবশ্যই আমি এমন একটি কালেমা জানি, তা যদি সে পাঠ করত তাহলে তার থেকে তা (গোস্বা) চলে যেত। (আর তা হল) এইأَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ (আমি বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহর পানাহ চাই) তখন সে ব্যক্তি তাকে বলল, তুমি কি আমাকে পাগল মনে করছ?

ছবি বানান