মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪১৯
তিনি বলেন যে, তিনি একবার সিরিয়ায় কয়েকজন লোকের নিকট দিয়ে যাচ্ছিলেন, যাদের সূর্য তাপে দাঁড় করিয়ে রাখা হয়েছিল এবং তাদের মাথার উপর গরম তৈল ঢালা হচ্ছিল। তখন তিনি বললেন, এ কী ব্যাপরে! তাকে বলা হল যে, খাজনার জন্য শাস্তি দেওয়া হচ্ছে। তখন তিনি বললেন, সাবধান! আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তিনি বলেছেনঃ নিশ্চয়ই আল্লাহ সে সব লোকদের শাস্তি দিবেন, যারা দুনিয়াতে মানুষকে (না হক) শাস্তি দেয়।