মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪২৬
তিনি বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউ যদি তার হাতে বর্শা নিয়ে কোন মজলিসে কিংবা বাজারে চলাফেরা করে-তাহলে সে যেন এর ফলক (ধারালো দিকটা) আগলে রাখে। এরপরও (আবার বলছি) যেন সে তার ধারালো দিকটা আগলে রাখে। আবারও বলছি যেন সে তার ধারালো দিকটা আগলে রাখে। বর্ণনাকারী বলেন, এরপর আবূ মূসা আশ আরী (রাঃ) বলেন, আল্লাহর কসম! আমরা একে অপরের উপর বর্শা তাক না করা পর্যন্ত মৃত্যূবরণ করলাম না।