মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৩০
মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) বলেন, এই হাদীসটি আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। এরপর তিনি কয়েকটি হাদীস উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমদের মধ্যে কেউ যেন তরবারী উঁচিয়ে তার ভাই এর প্রতি ইশারা না করে। কেননা, তোমরা জান না, শয়তান তার হাতে ভর করে তাকে জাহান্নামের গর্তে পড়ে যাবে।