মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৩৮
হারুন ইবনু আবদুল্লাহ ও আবদুল্লাহ ইবনু জাফর ইবনু ইয়াহইয়াহ ইবনু খালিদ (রহঃ) ... ইবনু উমর (রাঃ) সূত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জুওয়ায়রিয়া বর্ণিত হাদীসের অর্থের অনুরূপ বর্ণনা করেছেন। নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একটি স্ত্রীলোককে একটি বিড়ালের জন্য আযাব দেওয়া হয়। সে এটিকে বেঁধে রাখে এবং এটিকে খাবারও দেয়নি এবং পানিও পান করায়নি; এমনকি ভূ-পৃষ্ঠের কীট-পতঙ্গ খেয়ে বেঁচে থাকার জন্য তাকে ছেড়েও দেয় নি।